২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অষ্টমী মেলায় সংঘর্ষ, আহত ১০০

ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ন ঘাটে অষ্টমী মেলায় আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে গোকর্ন ঘাট ও কালিসীমা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 04:49 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তবে গ্রামবাসীরা জানিয়েছেন, অষ্টমী মেলায় আসা মেয়েদের উত্যক্ত করা হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২২ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সবাই গ্রেপ্তারের ভয়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘন্টা স্থায়ী এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬০ রাউন্ড শর্টগানের গুলি এবং নয় রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি--ঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষ স্থল থেকে পুলিশ ৩০ জনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গোকর্ন ঘাটের তিতাস নদীতে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী øান উপলক্ষে আয়োজিত মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সামান্য হাতাহাতি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে কালিসীমা গ্রামের কয়েকশ লোক গোকর্ন ঘাটের উত্তর পাড়ায় হামলা চালায়। পরে দুই গ্রামের কয়েক শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে র‌্যাব--পুলিশসহ যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি জহুরুল হক জানান, মেলায় একটি পক্ষ জুয়ার আসর বসাতে চেয়েছিল। কিন্তু পুলিশী তৎপরতার কারণে তারা তা পারেনি। পরে মেলার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে দু দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, সংঘর্ষ থামাতে ৬০ রাউন্ড শর্টগানের গুলি এবং নয় রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। সংঘর্ষ স্থল থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান কদর মিয়া জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষের বেশ কয়েকটি ঘরবড়ি ভাংচুরের শিকার হয়েছে। আহত হয়েছে অন্তত ১০০ লোক।

গোকর্ন গ্রামের বাসিন্দা মুর্শেদ মিয়া জানান, প্রতি বছরই কালিসীমা গ্রামের কিছু বখাটে যুবক অষ্টমী øান শেষে কাপড় বদলানোর সময় মেয়েদের বিভিন্নভাবে উত্যক্ত করে। গোকর্ন গ্রামের কিছু যুবক এর প্রতিবাদ জানালে তারা ক্ষেপে যায় এবং মারধর করে। এ নিয়েই দু গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।