টোল আদায়ে ২৬ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ২২ কর্মকর্তা বরখাস্ত
টঙ্গী--আশুলিয়া সড়কে সরকারি টোল আদায়ে প্রায় ২৬ কোটি টাকা জালিয়াতির ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের দুজন নির্বাহী প্রকৌশলী ও চারজন উপ বিভাগীয় প্রকৌশলীসহ ২২ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িকভাবে ররখাস্ত করা হয়েছে। আর কর্তব্যে অবহেলার জন্য ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে যোগাযোগ সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান রোববার নফহবংি২৪.পড়স -কে বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত সপ্তাহে ২২ জন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে শিগগিরই শুরু হচ্ছে বিভাগীয় মামলা। এ ছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের শাস্তিমূলক পদক্ষেপ।”
তিনি আরও বলেন, জড়িতদের বিরুদ্ধে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের উত্তরে ড. মাহবুব আরও জানান, অন্যান্য টোল প্লাজাতেও একই ধরনের অনিয়ম থাকতে পারে বলে তদন্ত কমিটি আশঙ্কা প্রকাশ করায় এসব টোল প্লাজার আয়--ব্যয়ের হিসাব অবশ্যই খতিয়ে দেখা হবে।
তিনি জানান, টঙ্গী--আশুলিয়া সড়কে সরকারি টোল আদায়ে ব্যাপক অনিয়মের অভিযোগ যোগাযোগ মন্ত্রণালয়ে জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ফেব্র“য়ারি মাসের ১৩ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
যুগ্ম সচিবের (প্রশাসন) নেতৃত্বে গঠিত ছয় সদস্যের তদন্ত কমিটি গত সপ্তাহে তাদের প্রতিবেদন যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবদুল মতিনের কাছে জমা দেয়।
২০০৫ সালের এপ্রিল মাস থেকে ২০০৭ সালের ফেব্র“য়ারি মাস পর্যন্ত আদায়কৃত টোল ও জমা দেওয়া অর্থের পরিমাণ খতিয়ে দেখে এ কমিটি।
নাম প্রকাশ না করার শর্তে কমিটির একজন সদস্য নফহবংি২৪.পড়স -কে বলেন, “যে পরিমাণ টোল আদায় হওয়ার কথা সে পরিমাণ অর্থ জমা হয়নি। যেখানে দৈনিক গড়ে পাঁচ লাখ টাকা জমা হওয়ার কথা সেখানে জমা পড়েছে প্রায় এক লাখ টাকা। অর্থাৎ প্রতিদিন প্রায় চার লাখ টাকা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা হাতিয়ে নিয়েছেন। এতে ২০০৫ সালের এপ্রিল মাস থেকে ২০০৭ সালের জানুয়ারী পর্যন্ত প্রায় ২৬ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।”
তিনি আরও বলেন, “তদন্ত কমিটি গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই টোল আদায়ের পরিমাণ হঠাৎ করেই এক লাফে দৈনিক এক লাখ টাকা থেকে বেড়ে সাড়ে তিন লাখ টাকায় উঠে যায়। ফলে এখানে যে অনিয়ম রয়েছে তা প্রথম অবস্থাতেই আমরা এক রকম নিশ্চিত হই।”
তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে সরকারের একটি সূত্র নফহবংি২৪.পড়স কে জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে যেসব সেতু ও সড়কে টোল আদায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে তা স্বচ্ছ ইজারার মাধ্যমে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
পাশাপাশি এসব সেতু ও সড়কের টোল আদায়ের কার্যক্রমে টঙ্গী--আশুলিয়া সড়কের মতো ব্যাপক অনিয়ম থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এগুলোরও তদন্তের সুপারিশ করা হয় প্রতিবেদনে।
বর্তমানে টঙ্গী--আশুলিয়া টোল সড়কসহ মোট ১৫ টি সেতু ও টোল সড়কে টোল আদায় কার্যক্রম সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বাকি ৩০ টি ইজারা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দুই ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় একই কথা বলেছেন। তারা বলেন, খুবই কম মূল্য নির্ধারণ করে বিভিন্ন সেতু ও সড়কের টোল আদায়ের ইজারা দেওয়া হয়েছে। বিগত সরকারের যোগাযোগ মন্ত্রীকে ‘ম্যানেজ’ করে ঠিকাদাররা এসব সেতু ও সড়কের টোল আদায়ের ইজারা বাগিয়ে নেন বলে অভিযোগ করেন তারা।
দুই কর্মকর্তার একজন আরও জানান, ইজারার মেয়াদ শেষ হওয়ার পরপরই সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অধিকাংশ ইজারাদার। তাদের ইজারা ব্যবসায় ব্যাপক লোকসান হয়েছে Ñ এ মর্মে মামলা দায়ের করার পর পরবর্তী ইজারা দেওয়ার ব্যাপারে সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয় আদালত। বছরের পর বছর এসব মামলা নিষ্পত্তি না হয়ে ঝুলে থাকে।
একই ঠিকাদার পরবর্তী বছরে যাতে কোন টেন্ডারে অংশগ্রহণ করা ছাড়াই আবারও কাজটি পান সেজন্যই মূলত এসব মামলা করা হয়ে থাকে বলে মন্তব্য করেন তিনি।
ঐ কর্মকর্তা আরও বলেন, মামলা নিষ্পত্তি না হওয়ায় ইজারা ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে ১৫টি সেতু ও সড়কের টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করারও সুপারিশ করেছে তদন্ত কমিটি।
উল্লেখ্য টোল সেতু ও সড়কের ওপর দিয়ে যাতায়াতের জন্য ট্রাক, বাস ও মিনিবাসের জন্য ৫০ টাকা, সিএনজি অটো রিকশার জন্য ২০ টাকা এবং মোটর সাইকেলের জন্য ১০ টাকা টোল দিতে হয়।
