২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকদিন পর একই অনুষ্ঠানে রাজনীতিবিদরা

জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম বারের মতো দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা একই অনুষ্ঠানের অংশ নিয়েছিলেন। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজে তাঁদের দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 08:06 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

সকাল ১০টায়  জাতীয় কুচকাওয়াজে রাজনীতিবিদদের মধ্যে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সেক্টর কমান্ডার লে. জেনারেল (অব.) মীর শওকত আলী, মেজর জেনারেল(অব.) জেড এ খান, আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সুলতান মো. মনসুর,  আবদুল মান্নান, জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচ এম এরশাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মেজর জেনারেল(অব.) আনোয়ারুল কবীর তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

বিকেলে বঙ্গভবনের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, এম সাইফুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচ এম এরশাদ, এলডিপির নির্বাহী সভাপতি কর্ণেল(অব.) অলি আহমেদ, ভারপ্রাপ্ত মহাসচিব আনোয়ারুল কবীর তালুকদার, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী প্রমূখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কুটনীতিকরা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরাও অংশ নেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দেখা যায়নি।