হবিগঞ্জে আগুনে পুড়ে গেছে পাট ও শুঁটকির গুদাম
হবিগঞ্জের মাধবপুরে আগুন লেগে পুড়ে গেছে পাট ও শুঁটকির গুদাম। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন।
মাধবপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. কাজল মিয়া জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে মাধবপুর উপজেলার পশ্চিম বাজারে একটি পাটের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের শুঁটকির গুদামে ছড়িয়ে পড়ে। এতে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাধবপুরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে হবিগঞ্জ সদর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে দমকল বাহিনী এসে আগুন নেভাতে সক্ষম হয়।
