২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে জেএমবি সদস্য গ্রেপ্তার

-ঢাকার ধামরাই উপজেলার কাকরান গ্রাম থেকে সোমবার ভোরে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারের পর মঞ্জুরুল আহসান মঞ্জুকে ধামরাই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারকৃত মঞ্জু জেএমবির সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার কাছ থেকে জেএমবির বিভিন্ন কার্যকলাপ ধারণ করা দুইটি সিডি পাওয়া গেছে।

মতিয়ার রহমান জানান, এর আগে জেএমবির আট সদস্যকে ধামরাই থানা পুলিশ গ্রেপ্তার করে। মঞ্জু ওই গ্র“পের সদস্য।

মঞ্জুর বাড়ী কাকরান গ্রামে। তার পিতার নাম আবদুল হামিদ।