কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
কুমিল্লায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লা সদর দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর মোঃ জসিম নফহবংি২৪.পড়স কে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার দুপুর পৌনে দুইটার দিকে সদর দক্ষিণ থানার মাটিয়ারাতে ঢাকা---চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের সহকারী সুমন।
দুর্ঘটনা কবলিত ডলফিন নামের যাত্রী বোঝাই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। রড বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিল।
দুর্ঘটনার পর মহাসড়কে যানজট লেগে যায়। আধঘন্টা পর হাইওয়ে পুলিশ তা পরিস্কার করে।
