২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৮১ বন্দিকে সোমবার মুক্তি দেবে সরকার

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে লঘু অপরাধে আটক ৮৮১ জন বন্দিকে সোমবার মুক্তি দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

এরপর পর্যায়ক্রমে আরো তিন হাজার ২৭৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম রোববার জানান, এসব বন্দির প্রত্যেকের মামলা পর্যালোচনা করা হবে। এরা সবাই ৫৪ ধারাসহ ছোটখাটো অপরাধে কারাভোগ করছেন।