স্বাধীনতা দিবসে ৮৮১ জন বন্দীকে মুক্তি দেবে সরকার
আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০০৭ উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে লঘু অপরাধে আটক ৮৮১ জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা সুনাগরিক হিসাবে জীবন--যাপন করবেন এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে সরকার আশা করছে।
