২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ওষুধ উদ্ধার

শুল্ক কর্মকর্তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শনিবার বিপুল পরিমাণ নিষিদ্ধ বিদেশি সিগারেট ও যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 07:19 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

উদ্ধার করা পণ্যের আনুমানিক দাম দুই কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানান।

শুল্ক কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদ পেয়ে দুপুর ১২ টার দিকে পাকিস্তান এয়ারলাইন্সের পিকে--২৬৬ ফ্লাইটে আসা যাত্রীদের মালামাল স্ক্যানারে তল্লাশি করে ডানহিল, মালবোরো ও এসআই লাইটসহ মোট ১৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময় পাঁচটি ব্যাগে লুকানো বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। তবে ব্যাগের মালিককে গ্রেপ্তার করা যায়নি।

শুল্ক বিভাগের সহকারি কমিশনার (এসি) নুরুল আমিন নফহবংি২৪.পড়স কে জানান, উদ্ধার করা সিগারেট ও ওষুধের আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা দায়ের হয়েছে।