২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

চট্টগ্রামে তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শহরের সিইপিজেড মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ভিক্ষুক মারা যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 08:01 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বন্দর থানার এসআই ফরিদা ইয়াসমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাত ১টার দিকে সীতাকুণ্ডের মাদাম বিবির হাটে কার--বাস মুখোমুখি সংঘর্ষে কার যাত্রী আমীর হামজা (৩৪) এবং নাসিম খান (৩০) নিহত হন।

সীতাকুণ্ড থানার ওসি আব্দুস সালাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া লোহাগাড়ার পদুয়ায় শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন বলে থানা পুলিশ সূত্র জানায়।