২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই এসআই বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল ও পল্লবী থানার দুই এসআইকে ঘুষ নেওয়াসহ আলাদা দুটি অভিযোগে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 11:38 AM

Updated : 26 Apr 2022, 02:09 PM

এদের মধ্যে পল্লবী থানার এসআই মাহবুব হোসেনকে নিরীহ এক নারীকে গ্রেপ্তার করে সাত হাজার টাকা ঘুষ নেওয়া এবং কাফরুল থানার এসআই আজিজুর রহমানকে মামলা নথিভুক্ত করতে দেরি করার অভিযোগে বরখাস্ত করা হয়।

ডিএমপি সূত্র জানায়, পল্লবী থানার এসআই মাহবুব হোসেন বুধবার রাতে পারুল বেগম নামে এক জনকে গ্রেপ্তার করে সোর্স সোরহাব ও জলিলের মাধ্যমে সাত হাজার টাকা ঘুষ নেন। পরদিন বৃহস্পতিবার পারুলের বোন শিউলি বেগম উপ--পুলিশ কমিশনারের (মিরপুর জোন) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে এসআই মাহবুবকে বরখাস্ত করা হয়।

উপ--পুলিশ কমিশনার আনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, অভিযুক্ত সোর্স সোরহাব ও জলিলকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।     

অন্যদিকে লে. কর্নেল মাহবুব নামে এক সেনা কর্মকর্তা জমিজমা সংক্রান্ত বিষয়ে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগ তদন্ত করে মামলা নথিভুক্ত করার জন্য কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান মামলা নথিভুক্ত করতে দেরি করছিলেন।

এ ব্যাপারে মামলার বাদী ওই সেনা কর্মকর্তা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর আজিজুর রহমানকে বরখাস্ত করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক নফহবংি২৪.পড়স কে জানান, অতিরিক্ত পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বরখাস্ত আদেশ পাওয়ার পর আজিজুর রহমানকে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।