২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ব্রিজ ভেঙে বাস ও ট্রাক খাদে, আহত ৩০

জেলার আনোয়ারা উপজেলায় শুক্রবার সকালে বেইলি ব্রিজ ভেঙে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক খাদে পড়ে গেছে। এতে আহত হন কমপক্ষে ৩০ জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 08:03 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আনোয়ারা বরকল সড়কের মেয়াদোর্ত্তীণ বেইলি ব্রিজটি শুক্রবার সকালে আকস্মিকভাবে ভেঙে যায়। এ সময় ব্রিজের ওপর থাকা একটি যাত্রীবাহী বাস ও পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে যায়।

পুলিশ, মেডিকেল ও স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে মো.এনামকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. সাদ্দাম (১৯) ও আবুল ফয়েজকে (৩৫) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়।

ব্রিজটি ভেঙে পড়ায় দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে।

১৯৯২ সালে একই জায়গায় বেইলি ব্রিজ ভেঙে ৫০ জন আহত হয়েছিলেন। এরপর এই ব্রিজটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু বছর দুয়েক আগে এর মেয়াদ শেষ হয়ে যায়।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, অল্প সময়ের মধ্যে আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে। আপাতত বাঁশের সাঁকো দিয়ে জনগণের চলাচলের ব্যবস্থা করা হবে।