কাফরুলে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিগ্রো শামীম নিহত
রাজধানীর কাফরুলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ‘ক্রসফায়ারে’ শুক্রবার সন্দেহাভাজন সন্ত্রাসী নিগ্রো শামীম নিহত হয়েছে।
নিগ্রো শামীম রাজধানীর তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল বলে কাফরুল থানা পুলিশ জানায়।
র্যাব জানায়, র্যাব--৪ এর একটি দল অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার ভোরে শামীমকে নিয়ে কাফরুলের পূর্ব বাইশটেক এলাকায় অভিযান চালায়। এ সময় শামীমের সহযোগিরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে ‘লাইন অব ফায়ারে’ পড়ে শামীম গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই গোলাম মোস্তফা নফহবংি২৪.পড়স কে জানান, শামীম রাজধানীর কিলার আব্বাস গ্র“পের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে।
নিহতের মা আমেনা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নফহবংি২৪.পড়স কে জানান, র্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে খবর পেয়ে হাসপাতালে এসে তিনি শামীমের লাশ গনাক্ত করেন। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিল বলে তিনি দাবি করেন।
