পটুয়াখালীতে বাসের ধাক্কায় শিশু নিহত
পটুয়াখালীতে বাসের ধাক্কায় নিহত হয়েছে পপি (৬) নামের এক শিশু।
লেবুখালী ফেরিঘাটের কাছে শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় পপি। দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পটুয়াখালী সদর থানার সেকেন্ড অফিসার এজিএম শাহনেওয়াজ ও হাসপাতাল সূত্র জানায়, বরগুনা থেকে ঢাকাগামী আবদুল্লাহ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০৭৯৭) পপিকে ধাক্কা দেয়।
মুমুর্ষ অবস্থায় স্বজনরা দ্রুত তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১২ টার দিকে সে মারা যায়।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পলাতক। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
