রাজধানীর দক্ষিণখানে বাসায় ডাকাতি
রাজধানীর দক্ষিণখান থানার কাউলা এলাকার একটি বাসা থেকে শুক্রবার গভীর রাতে প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।
বাসার মালিক মো. মফিজ উদ্দিনের বরাত দিয়ে দক্ষিণখান থানার এসআই মো. নুরুন্নবী নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার রাত ৩ টার দিকে ১৫/২০ জনের একদল মুখোশ পরা ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা বাড়ির সবাইকে হাত--পা--মুখ বেঁধে একটি খালি কক্ষে আটকে রেখে লুটপাট চালায়। ডাকাতরা নগদ টাকাসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছেন মো. মফিজ উদ্দিন।
এসআই নুরুন্নবী জানান, এ ব্যাপারে দক্ষিণখান থানায় মফিজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
