২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবী সমিতির ভোজসভায় যাননি সাবেক প্রধান বিচারপতিদের কেউ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজসভায় সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনসহ সাবেক কোন প্রধান বিচারপতি যোগ দেননি। সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীকেও সেখানে দেখা যায়নি। অবশ্য বর্তমান প্রধান বিচারপতি মো. রুহুল আমিনসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা এতে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 07:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এই ভোজসভা অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, এটর্নি জেনারেল ফিদা এম কামাল, ড. কামাল হোসেন, ড. এম জহির, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ আইনজীবী সমিতির সদস্যরা এতে অংশ নেন।

ভোজ শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার রাতে তারেক রহমানসহ যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ আছে। তবে অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানি না। তবে কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না।