ধানমন্ডিতে ছিনতাইকারিদের গুলিতে উন্নয়ন কর্মী নিহত, ৬ লাখ টাকা লুট
রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার সকালে ছিনতাইকারিদের গুলিতে মো. ইসহাক (৪৮) নামে বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মী নিহত হয়েছেন।
ছিনতাইকারিরা এ সময় তার কাছে থাকা ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
নিহত ইসহাক নোবেল মাইক্রো ক্রেডিট নামে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা ছিলেন। তার দেশের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রাজাপুর গ্রামে।
ধানমন্ডি থানা পুলিশ জানায়, ইসহাক এবং তার শ্যালক নূরুল হুদা মানিক সকাল ১১ টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর সড়কে ইসলামী ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে ধানমন্ডি শিকদার বাড়ির সামনে দুটি মোটর সাইকেলে করে ৪/৫ জন ছিনতাইকারি তাদের পথরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইসহাক বাধা দেওয়ার চেষ্টা করলে দু®কৃতকারীরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ইসহাকের ডান হাতে এবং বুকে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় ইসহাককে সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই আমীর হোসেন নফহবংি২৪.পড়স --কে জানান, নিহতের শ্যালক নুরুল হুদা মানিক অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
