নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩, আহত ৩৫
ঢাকা-- চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার কামতাল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।
ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাস ‘নোয়াখালী এক্সপ্রেস’ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম কিরন। তার বাড়ী নোয়াখালী জেলার গোবিন্দপুরে। নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।
আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্রেন দিয়ে বাসটি টেনে তোলার পরে এর মধ্য থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
