খুলনায় যুবলীগের কেন্দ্রীয় নেতা আটক
যুবলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শহীদ ইকবাল বিথারকে বৃহস্পতিবার রাত ৮ টা ৪৫ মিনিটে নগরীর ইসলামপুর রোডের সন্ধ্যাবাজার থেকে আটক করেছে যৌথবাহিনী।
খুলনা ক্যাম্পের প্রধান কর্নেল ইশারাত হোসেন জানান, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড এবং সরকারি কর্মকর্তাদের হুমকির অভিযোগে বিথারকে আটক করা হয়েছে।
তাকে খালিশপুরের যৌথবাহিনীর ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
