২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা থেকে গ্যাস সরবরাহ শুরু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা থেকে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 11:21 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

শেভরনের চেয়ারম্যান এন্ড্রো অথ্রপ জানিয়েছেন, “প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর মধ্যে ৪৭ কিলিমিটার পাইপ লাইনের মাধ্যমে বিবিয়ানার গ্যাস হবিগঞ্জ বাহুবল উপজেলার রশিদপুরের মুছাই বাল্ব স্টেশনে (জাতীয় গ্রিডে) সংযোগ দেওয়া হয়েছে।”

বিবিয়ানায় ২ দশমিক ৪ থেকে ৫ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে দাবি করে তিনি বলেন, ২০০৮ সালে গ্যাস সরবরাহের পরিমাণ দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নিত হবে।