সাভারে যুবকের লাশ উদ্ধার
সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের গোমাইল এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জবাই করা অজ্ঞাত (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে।
আশুলিয়া থানার এস আই মাজহারুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে যে কোন সময় তাকে হত্যার পর লাশটি গোমাইল এলাকার বাংলাবাজার মাঠে ফেলে যায় সন্ত্রাসীরা।
নিহতের পরনে প্যান্ট ও ব্লেজার ছিল। আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
