গাজীপুরে ঘুষ গ্রহণের সময় এসআই গ্রেপ্তার
গাজীপুর জেলার শ্রীপুর থানায় কর্মরত পুলিশের একজন এসআইকে শুক্রবার ঘুষ গ্রহণের সময় হাতে--নাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃত এসআই নওশের আলীর বিরুদ্ধে শ্রীপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত ৫ ফেব্র“য়ারি অবৈধ বালু পরিবহনের দায়ে শ্রীপুর থানা পুলিশ ১০টি ট্রাক আটক করে।
ট্রাক মালিকরা এ ঘটনায় আদালতের শরণাপন্ন হলে আদালত ৫ মার্চ মালিকদের জিম্মায় ট্রাক দিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
ট্রাক মালিক মোতালেব হোসেন নফহবংি২৪.পড়স --কে জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর তারা ট্রাক আনতে গেলে ট্রাক আটক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নওশের আলী তাদের কাছে টাকা দাবি করেন।
মোতালেব আরও জানান, এসআই তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। পরে দর কষাকষির পর ছয় হাজার টাকায় রফা হয়। এর প্রেক্ষিতে তিনি এরই মধ্যে পাঁচ হাজার টাকা দেন এসআইকে। শুক্রবার আরও এক হাজার টাকা চাইলে মোতালেব ঘটনাটি যৌথবাহিনীকে জানান।
পরে যৌথবাহিনীর সদস্যরা কৌশলে দুপুর আড়াইটার দিকে শ্রীপুর থানায় টাকা লেনদেনের সময় হাতে-- নাতে গ্রেপ্তার করে নওশের আলীকে।
সংবাদ পেয়ে গাজীপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রীপুর থানায় আসে। সন্ধ্যায় র্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ বলেছেন, তিনি কিছুই জানতেন না। থানায় এসে বিষয়টি জেনেছেন।
