২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাতাল বিএসএফ জওয়ান আটক

রাজশাহীর পবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম হাড়–পুরে শুক্রবার সকালে অস্ত্রধারী মাতাল বিএসএফ সদস্য রাজু রঞ্জনকে আটক করে এলাকাবাসী। দুপুরে তাকে বিডিআরের হাতে তুলে দেওয়া হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বিকেল ৪টায় কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের পর রঞ্জনকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিডিআর।

১০ রাইফেল ব্যাটালিয়নের সিও লূৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিডিআর সূত্র জানায়, শুক্রবার সকাল ৯ টায় ভারতের ১৩৬ নম্বর ব্যাটালিয়নের কাহার পাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ান রাজু রঞ্জন সশস্ত্র অবস্থায় রাজশাহীর পবা উপজেলার হাড়–পুর গ্রামের সাহারের বাড়িতে ঢুকে লোকজনদের গালগাল করতে থাকে। এ সময় সে মাতাল ছিল। 

এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে আটক করে। পরে ১০ রাইফেল ব্যটালিয়নের একটি টহল দল উদ্ধার করে রঞ্জনকে। এ সময় তার কাছে একটি এসএলআর, তিনটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি পাওয়া যায়।