২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়া জামায়াতের আমীর নুরল হক আটক

চট্টগ্রাম মহানগরী থেকে সাতকানিয়া জামায়াতের আমীর ডা. নুরুল হককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাকে নগরীর দেওয়ান বাজারের জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে  থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে চারটি খুনসহ ১৫টি মামলা রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা জালাল উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন,“রাত পৌণে নয়টায় জামায়াত নেতা ডা. নুরুল হককে আটক করা হয়। তিনি যৌথবাহিনীর হেফাজতে রয়েছেন। তাকে নিয়ে রাতে বিভিন্ন স্থানে তল্লাশী অভিযান চালানো হবে।”