২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইঞ্জিনিয়ার মোশাররফের গাড়ি জব্দ

আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মার্সিডিজ বেঞ্জ ব্রান্ডের একটি গাড়ি জব্দ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রাজধানীর সুবাস্তু টাওয়ারের বেজমেন্টে পরিত্যক্ত পড়ে থাকা গাড়িটি (ঢাকা মেট্রো ঘ---১১২৫৬৪) শুক্রবার সকালে জব্দ করা হয়।

র‌্যাব---২ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, গাড়িটি জব্দের পর এর চালক এসে দাবি করে সেটি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের।  

তিনি জানান, বৈধ কাগজপত্র দেখানোর জন্য শনিবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে গাড়িটি বাজেয়াপ্ত করা হবে।

দুর্নীতি দমন কমিশনের শীর্ষ দুর্নীতিবাজ তালিকার একজন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখন কারাগারে আছেন।