খন্দকার মাহবুব উদ্দীনের বাসায় খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শনিবার বিকেলে নয়া পল্টন লেনে দলের স্থায়ি কমিটির সদস্য অসুস্থ খন্দকার মাহবুব উদ্দীন আহমাদকে দেখতে যান।
সাবেক সাংসদ খন্দকার মাহবুব স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়ে একসপ্তাহ ধরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তিনি বাসায় ফেরেন।
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জেডএ খানসহ দলের বেশ কয়েকজন কেন্দ্রিয় নেতা এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার বারডেমে তার দলের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ জিল্লুর রহমানকে দেখতে যান।
