২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেল ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ শনিবার প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে সভাপতি পদে এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক পদে শেখ আওসাফুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

আগামী ২৮ ও ২৯ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহ--সভাপতি পদে কাজী মোহাম্মদ সাজোয়ার হোসেন ও শফিকুল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ পদে নাহিদ সুলতানা যুথি, সহ--সম্পাদক পদে কে এম জাহিদ সারোয়ার কাজল ও সুব্রত সাহা, সদস্য পদে নজিবুর রহমান, অশোক কুমার ঘোষ, আলী আজম, ভবেশ চন্দ্র সরকার, এনামূল হক মোল্লা, শিরিন আফরোজ ও নুরুন্নাহার মনোনয়ন পেয়েছেন।

শনিবার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতি অনুষ্ঠিত সমন্বয় পরিষদের এক সভায় এসব মনোনয়ন দেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমীর উল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সমিতির সাবেক সভাপতি মো. ওজায়ের ফারুক, আবদুল বাসেত মজুমদার ও সমন্বয় পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী।

সমিতির সভাপতি, দুইজন সহ--সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সহ--সম্পাদক, সাত সদস্যসহ ১৪ টি পদে এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ১১ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হলেও চার দলীয় জোট সমর্থিত প্যানেল এখনও ঠিক করা হয়নি।