২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে একে ফরটি সেভেন উদ্ধার

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের গহীন বন থেকে শুক্রবার রাতে একটি একে ফরটি সেভেন রাইফেল, ১৩ রাউন্ড গুলি ও দুটি খালি ম্যাগজিন উদ্ধার করেছে যৌথবাহিনী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মহেশখালীতে দায়িত্বরত নৌ বাহিনী কমান্ডার এ কে হাওলাদার জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৮ মামলার পলাতক আসামী এনামকে যৌথবাহিনী গত বৃহস্পতিবার আটক করে।  তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার অভিযান চালানো হয়।

মহেশখালী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মনির জানান, পুলিশ ও নৌবাহিনী এই অভিযান চালায়। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

নৌবাহিনী ১৩ রাউন্ড গুলির কথা বললেও এসআই মনির ১৬ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানান।