২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা থেকে পিস্তল ও আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

র‌্যাব সদস্যরা রাজধানীর রমনা থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই হাজার চারশ’ ৪৩ বোতল ফেনসিডিলসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 11:30 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব--৩ এর একটি দল শুক্রবার দুপুরে রমনা থানাধীন সার্কিট হাউজ এলাকার ৪৮ নং বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অস্ত্র ও ফেনসিডিলসহ আবুল কালাম (২৬), বাহার (৩০) এবং মনির হোসেন (২৮) নামে তিন সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাব-৩ এর কর্মকর্তা আলমগীর হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, গ্রেপ্তারকৃতরা একটি সন্ত্রাসী দলের সদস্য। অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাদের র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।