জামায়াতের সাবেক সাংসদ কারাগারে
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকরা সাতক্ষীরার জামায়াত দলীয় সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করার পর রাতেই তাকে নিয়ে যাওয়া হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানের আদালতে। তিনি তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরায় যৌথ বাহিনীর কর্মকর্তাদের কাছে সম্পদের হিসাব নিয়ে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়। পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে সোপর্দ করা হয় সদর থানা পুলিশের কাছে।
এর আগে গাজী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুদক ঘোষিত ৫০ জনের নামের তালিকায় তাকে অন্তর্ভূক্ত করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ জন্য তিনি যৌথবাহিনীর সামনে হাজির হয়ে সম্পদের হিসাব দাখিল ও নিরাপত্তা দাবি করেন।
