২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দেড় লাখ মিটার কারেন্ট জাল আটক

মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৯০০ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

চাঁদপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার চিফ পেটি অফিসার মোঃ ইউনুছ মিয়া জানান, “চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে শুরু হয়ে মতলব উত্তর, পশ্চিমে মাওয়া, মৎস্য ফেরিঘাট, জাহাজমারা, লগ্নিমারা, চেয়ারম্যানঘাট, ডুলারচর, সরেশ্বর, দক্ষিণে আলুর বাজার, হরিণাঘাট, নীলকমল, হাইমচর ও চরভৈরবী এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৯০০ কেজি জাটকা আটক করা হয়।”

শনিবার থেকে রোববার পর্যন্ত এই অভিযান চলে। আটক করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং জাটকাগুলো এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।