জঙ্গি খামারু ১০ দিনের রিমান্ডে
বাংলাভাইয়ের অন্যতম সহযোগী রাজশাহীর বাগমারার জঙ্গি মাহাতাব খামারুকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারোয়ার মোর্শেদ চৌধুরী রোববার দুপুরে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বাগমারা থানার এসআই ইসমাইল হোসেন জানান, শুক্রবার দুপুরে জঙ্গি নেতা মাহাতাব খামারুকে আটকের পর শনিবার দুপুরে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার ও মাছ ব্যবসায়ী রাজ্জাক হত্যা মামলার আসামী হিসেবে আটক দেখিয়ে তাকে জেল--হাজতে পাঠানো হয়েছিল। এরপর আরো কয়েকটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য খামারুকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
