২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শহরে দিন দুপুরে ডাকাতি

নগরীর চান্দগাঁও থানাধীন খাজা সড়কের দুটি বাড়ি থেকে একদল সশস্ত্র ডাকাত রোববার দিন দুপুরে লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ সময় দুই প্রতিবেশীরা ডাকাতি প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতরা তাদের মারধর এবং বাড়ির মালামাল ভাংচুর করে।

পুলিশ সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে খাজা সড়কের খরম পাড়ার নাসিমা ম্যানসনের একটি বাসায় চারপাঁচজনের সশস্ত্র ডাকাতদল ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা সহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে।

এরপর একই ভবনের অপর একটি বাসায় ডাকাতদল লুটপাট চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

চান্দগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই মো. ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একদল সশস্ত্র দুস্কৃতকারী কয়েক ভরি স্বর্ণালংকার এবং দুই/তিন হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।