২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের আমিনবাজারে র‌্যাবের ‘ক্রসফায়ার’ এ তিনজন নিহত

সাভারের আমিনবাজার এলাকায় রোববার মধ্যরাতে র‌্যাব এর ‘ক্রসফায়ার’ এ তিন সন্ত্রাসী নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গত তিন মার্চ দুই র‌্যাব সদস্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করতে গেলে আমিন বাজার চিশতি ফিলিং স্টেশনের পেছনে র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধের এক পর্যায়ে ক্রসফায়ারে পড়ে তারা নিহত হয় বলে র‌্যাব দাবি করছে।

নিহত তিনজনের মধ্যে কালাচাঁনের ছেলে সুহেল (২৩) এর বাড়ি ১৮২/এ, বারৈ আলী পাড়া, বাগবাড়ী, গাবতলীতে আর  হজরত আলীর ছেলে মোস্তাক (২৫) এর বাড়ি সাভারের সালেহপুরে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

সাভার থানার এসআই সামসুল হক জানান, ঘটনাস্থল থেকে তারা একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির জানান, এ পর্যন্ত সুহেল আর মোস্তাক এর পরিচয়ই শুধু নিশ্চিত হওয়া গেছে। 

এছাড়া সাভার থানার কর্তব্যরত কর্মকর্তা সাব ইন্সপেক্টর দুলাল আখন্দ জানান, ‘ক্রসফায়ার’ এর ঘটনাটি রাত তিনটার পরে ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।