২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ৪০

চিরিরবন্দর উপজেলার শতজনপুর এলাকায় সোমবার এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে ভর্তির পর তিন বছরের একটি শিশু মারা গেছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 12:53 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ঢাকা থেকে পঞ্চগড়গামী এসকে পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাস শতজনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাওড়াডাঙ্গী সেতুর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনজন। পরে হাসপাতালে অপর একটি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।

এদের মধ্যে আশংকাজনক অবস্থায় চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তিনজনকে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতাল ও অন্যদের সৈয়দপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেছেন, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘বাসটি পঞ্চগড়গামী হওয়ায় নিহতদের বাড়ি পঞ্চগড় হওয়ার সম্ভাবনাই বেশি।’