২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের কার্যালয়গুলোতে এখন সুনসান নীরবতা

বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের কার্যালয় এখন নীরব--সুনসান। কয়দিন আগেও যে জায়গাগুলো মানুষের পদচারণায় গমগম করত, সেগুলো এখন খাঁ খাঁ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বড় দলগুলোর কার্যালয়ের বাইরের কলাপসিবল গেটে তালা ঝুলছে। কার্যালয়ের সামনের সড়কে যেখানে নেতা--কর্মীদের ভিড় জমতো, তা এখন কোলাহলশূন্য।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, মহানগর কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির ৩ নম্বর সড়কে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তালা ঝুলছে।

রোববার সকালে ঘুরে দেখা যায়, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ৬ জন কর্মচারি ও দারোয়ার ছাড়া এখন কেউ নেই। পাঁচ তলা বিল্ডিংয়ের সবগুলো রুম বন্ধ। আবার দুপুরের দিকে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের বাইরে পুলিশ হাঁটাহাঁটি করছে। কলাপসিবল গেইট বন্ধ, ভেতর দিয়ে তালা লাগিয়ে রেখেছে দারোয়ান।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় বনানীর হাওয়া ভবনেও কয়েকজন কর্মচারি ও আনসার বাহিনীর সদস্যরা ছাড়া কাউকে দেখা যায়নি। বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে খালেদা জিয়া আর এই কার্যালয়ে আসেননি। এর আগের তিনি এখানে নিয়মিত অফিস করেছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় নফহবংি২৪.পড়স -কে বলেন, ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারির পর রাজনৈতিক দলগুলোর অফিসে নেতা-কর্মীদের আসা যাওয়া নেই। বিএনপির ক্ষেত্রেও তাই। অফিসে যেতে পারি না, তবে রাজনীতির খোঁজখবর নিয়ে সময় কাটে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবার যখন নিষেধাজ্ঞা উঠে যাবে তখন অফিসগুলো কর্মীদের ভিড়ে সরব হবে।  

রোববার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়েও ছিল একই চিত্র। সেখানেও পুলিশ পাহারা রয়েছে। তবে তালা লাগানো ছিল না। ভেতরে পিয়নরা টেলিভিশন দেখে সময় কাটাচ্ছিল।

বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) কার্যালয়েও একই অবস্থা। নিচে কলাপসিবল গেটে তালা দিয়ে বাইরে বসে আছে পিয়ন করিম। এভাবে রাস্তায় বসে রয়েছে কেনো জানতে চাইলে বললেন, “কি করব ভাই অফিস খোলা রাখলেই গোয়েন্দারা বিভিন্ন প্রশ্ন করে।” তিনি জানালেন, গত ২/৩ দিনে নেতাকর্মীদের কেউই অফিসে আসেননি।

তোপখানা রোডের বনভোজন আবাসিক হোটেলের দোতলায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কার্যালয়। ঘরোয় রাজনীতি বন্ধের ঘোষণার পর কোনো নেতাই অফিসে আসেননি। পিয়নদের হাতে তাই অফুরন্ত সময়। দলবেধে টেলিভিশন দেখেই সময় কাটছে তাদের ।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সময় কাটছে লেখালেখি করে। এর মধ্যেও সমমনা দলগুলোর নেতারা তার সঙ্গে সাক্ষাত করেছেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের অবসর কীভাবে কাটছে, তা জানতে চাইলে তিনি  নফহবংি২৪.পড়স কে বলেন, “রাজনীতির লোক সারা জীবন রাজনীতিই করে। রাজনৈতিক তৎপরতা না থাকলে কি হবে, রাজনীতি তো চলছে।”

একই প্রশ্নের জবাবে জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, “ঘরোয়া রাজনীতি বন্ধ। কিন্তু, রাজনৈতিক চর্চা তো বন্ধ নেই। জঞ্জাল দুর করে সকলের বসবাসের উপযোগী সমাজ গড়ার জন্য বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে একটি কর্মপন্থা ঠিক করছি। এছাড়া নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছি।”

পল্টনে মুক্তি টাওয়ারের বেসমেন্টে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রিয় কার্যালয় বন্ধ। তবে, সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের সময় কাটছে একই ভবনের ছয়তলায় দলীয় প্রকাশনা সাপ্তাহিক একতার বিভিন্ন কাজ তদারকি করে।

ামায়াতে ইসলামীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়েরও গেইট বন্ধ। দারোয়ান জানালেন, নেতারা এখন আগের মতো অফিসে আসেন না। তবে খোঁজ-খবর নেন।