কাকরাইলে পরিত্যক্ত হ্যামার গাড়ি উদ্ধার
রাজধানীর কাকরাইল থেকে সোমবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল হ্যামার গাড়ি উদ্ধার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) সদস্যরা।
নির্মাণাধীন একটি ভবন থেকে উদ্ধার করা গাড়িটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ডিবির একটি দল রাত সাড়ে আটটার দিকে ১০০ কাকরাইলের একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে কালো রংয়ের হ্যামার (ঢাকামেট্রো ঝ--১৪--১৩৬২) গাড়িটি উদ্ধার করে। নির্মাণাধীন ওই ভবনটির মালিক ১৯/২ কাকরাইলের বাসিন্দা মোহাম্মদ আলী সরকার। তিনি সাভারে রহমত টেক্সটাইল কারখানার মালিক।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই মোজাফফর হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, গোয়েন্দা পুলিশের দলটি রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি রমনা থানা চত্বরে রেখে গেছে। এখন পর্যন্ত প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়নি।
