কেরানীগঞ্জে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মা খুন
কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরাতে সোমবার রাতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে আঙ্গুরা বেগম (৩৫) নামে এক মহিলা নিহত হয়েছেন।
বাড়িওয়ালার বখাটে ছেলের হাত থেকে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে তিনি নিহত হন।
কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, জিঞ্জিরার হুকাপট্টি এলাকার নান্নু মিয়ার বাড়িতে নিহত আঙ্গুরা বেগম ভাড়া থাকতেন। সোমবার রাত আটটার দিকে বাড়িওয়ালার ছেলে আরিফ (২০) ঘরে ঢুকে তার ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। আঙ্গুরা বেগম এ সময় রান্নাঘরে ছিলেন। মেয়ের চিৎকার শুনে তিনি এগিয়ে আসলে আরিফ তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ রাত সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কেরানীগঞ্জ (পুরাতন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ নফহবংি২৪.পড়স কে জানান, নিহতের বড় ছেলে রাজু বাদি হয়ে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে। ঘাতক আরিফকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
