২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধারকাজ চালাতে আধুনিক যন্ত্রপাতি কিনছে সরকার

ভূমিকম্প, আগুনসহ বড় ধরনের দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালানোর জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। শিগগিরই বিদেশ থেকে ২৬ কোটি ৬৫ লাখ টাকার সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে আরও প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে। জানাচ্ছেন এহসানুল হক ও আহমেদ দীপু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 05:36 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

উদ্ধারকাজ চালাতে আধুনিক যন্ত্রপাতি কিনছে সরকার

এহসানুল হক ও আহমেদ দীপু

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।

বিদেশ থেকে ২৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শিগগিরই ৩২ ধরনের ১৩ হাজার ৯৮৮ টি যন্ত্র ও সরঞ্জাম সংগহ করা হচ্ছে। এর পর পর্যায়ক্রমে আরও প্রায় ১০০ কোটি টাকার সরঞ্জাম কেনা হবে।

প্রায় দুবছর আগে জোট সরকারের আমলে এসব উদ্ধার সামগ্রী কেনার সুপারিশ করেছিল বিশেষজ্ঞ কমিটি।

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী নফহবংি২৪.পড়স --কে বলেন, ভূমিকম্পসহ বড় ধরনের দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার কাজ চালানোর জন্য দেশে এখন তেমন কোনো যন্ত্রপাতি নেই বললেই চলে। প্রাথমিকভাবে শিগগিরই কিছু যন্ত্রপাতি আনা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো যন্ত্র আনা হবে। বুধবার এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক হবে বলে তিনি জানান।

তপন চৌধুরী আরো জানান, এসব যন্ত্রপাতি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের দায়িত্ব সশস্ত্র বাহিনীকে দেওয়া হবে। কারণ সশস্ত্র বাহিনীর সদস্যরা এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী ও প্রশিক্ষিত। দ্বিতীয় কিস্তিতে কেনা যন্ত্রপাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেওয়া হবে।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি সূত্র অভিযোগ করেছে, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে তৎকালীন জোট সরকার গাফিলতি করেছে। ফলে এ সময়ের মধ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এতে হতাহতের সংখ্যা বেড়েছে, ক্ষতি হয়েছে বহু সম্পদের।

এ সময়ের মধ্যে ঢাকায় ফিনিক্স ভবন ধসে ১৮ জন নিহত হয়। চট্টগ্রামের কেডিএস গার্মেন্টসে আগুন লেগে ৫৮ জন মারা গেছে। দ্রুত উদ্ধার করতে না পারায় সেখানে প্রাণহানির সংখ্যা বেড়েছে। সম্প্রতি কাওরান বাজারে বিএসইসি ভবনে আগুন লেগে চারজনের প্রাণহানী এবং সম্পদের ব্যপক ক্ষতি হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা গেছে, বিগত জোট সরকার দুর্যোগপূর্ণ স্থানে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিয়েছিল। এজন্য সে সময় ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটিও করা হয়।

বিশেষজ্ঞ কমিটি সুপারিশসহ তাদের বিস্তারিত প্রতিবেদন ২০০৫ সালের ২৭ মার্চ তৎকালীন সরকারের কাছে পেশ করে। ওই প্রতিবেদনেই যন্ত্রপাতির একটি তালিকা ও সম্ভাব্য বাজেট নির্ধারণ করে দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু পরে সেগুলো সংগ্রহের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী  নফহবংি২৪.পড়স কে বলেন, “ভূমিকম্প, ভবন ধস অথবা বড় অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার ও অনুসন্ধান চালানোর মতো তেমন কোনো যন্ত্রপাতি আমাদের নেই। এগুলো জরুরি ও অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রহ করা  প্রয়োজন।

তিনি জানান, “এসব যন্ত্রপাতির দাম খুবই বেশি হওয়ায় আমাদের মতো গরিব দেশের পক্ষে পর্যাপ্ত সংখ্যায় সংগ্রহ করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে যতদূর সম্ভব যন্ত্রপাতি সংগ্রহ করা উচিৎ।”

অধ্যাপক চৌধুরী আরো বললেন, “শুধু যন্ত্রপাতি কিনলেই চলবে না। এগুলোর সঠিক ব্যবহার ও পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণের ব্যবস্থা করাও প্রয়োজন”।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি সূত্র  জানায়, সম্প্রতি কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আগুনের ঘটনায় গঠিত দুটি তদন্ত কামিটি তাদের প্রতিবেদনে অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য জরুরি ভিত্তিতে যন্ত্রপাতি সংগ্রহের সুপারিশ করেছে। এই সুপারিশের আলোকেই সরকার দ্রুত এগুলো কেনার সিদ্ধান্ত নেয়।  

জামিলুর রেজা কমিটির সুপারিশ অনুযায়ী দুই ধাপে মোট ১২৬ কোটি ৫৪ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হবে।

প্রথম পর্যায়ের ২৬ কোটি ৬৫ লাখের মধ্যে যন্ত্রপাতি কেনা বাবদ ১৭ কোটি টাকা খরচ হবে। বাকি টাকা ব্যয় হবে ভ্যাটসহ বিভিন্ন শুল্ক বাবদ।

যেসব যন্ত্র কেনা হবে সেগুলো হচ্ছে--  হুইল ডোজার (হাল্কা) চারটি, পাইলট ট্রান্সপোর্ট চারটি, হাল্কা ক্রেন চারটি, হাল্কা ও ভারী এক্সকাভেটর আটটি, ফর্ক লিফটার আটটি, জেনারেটর আটটি, কনক্রিট কাটার ১৬টি, গ্যাস কাটার ১৬ টি, রুবল রিমুভিং ব্যাগ চার হাজার, পারসনাল লোকেটর সিস্টেম ১২টি, প্যান্থার স ১২ টি, এয়ার কম্প্রেসার ১২ টি, লাইট টু লুক থ্রো শেপ্ট এন্ড  হোল ১২টি, পাওয়ার চেইন স ১২টি, মাল্টি পারপাস কাটার ১২টি, মোবাইল লাইট ইউনিট ১২ টি, ¯েপ্রডার ১২ টি, রেম জেক ১২ টি, ব্রিদিং এ্যাপারেটাস ১২ টি, লক কাটার ১২ টি, মেগাফোন ৪০টি, স্ট্রেচার ৮০টি, ক্রাউ বার ৩৬০টি, স্পেড ৩৬০টি, পিক ৩৬০টি, ট্যান্ট (১৮০ পাউন্ডার) ১৬ টি, বডি ব্যাগ ৪০০, হাই প্রেসার এয়ার ব্যাগ ৭২, গ্লাভস ৩৬০০, কেমিকেল লাইট স্টিক ৯০০ এবং নি প্যাড এন্ড আই প্রটেক্টর ৩৬০০ টি।