২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ ঘন্টারও বেশি সময় ধরে দুবাইয়ে আটকে আছে বিমানের ২১৮ যাত্রী

দুবাইয়ে দুর্ঘটনা কবলিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১৮ যাত্রী ২৮ ঘন্টা ধরে আটকে রয়েছেন। সোমবার মধ্যরাতেই আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার কথা দিয়েছিল বিমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 01:19 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দেরীর কারণ সম্পর্কে বিমানের কর্মকর্তা মোশাররফ হোসেন নফহবংি২৪.পড়স কে মঙ্গলবার বলেন, “বিমানের জেদ্দার একটি ফ্লাইটে আটকেপড়া যাত্রীদের ঢাকায় আনা হবে। জেদ্দার ফ্লাইট রওনা হয়েছে সোমবার রাত সাড়ে নটায়। তাহলে কীভাবে সোমবার রাতে তাদের ফিরিয়ে আনবো ?”

আটকে পড়া যাত্রীরা এসময় কোথায় কী অবস্থায় ছিল জানতে চাইলে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি ওই কর্মকর্তা।  তিনি বলেন, “যেহেতু তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী তাই বিমান কর্তৃপক্ষের তাদের থাকার ব্যবস্থা করার কথা। ”

যাত্রীদের মধ্যে নারী ও শিশু কতজন রয়েছে এবং সবাই বাংলাদেশী কিনা সে ব্যাপারে তিনি বলেন, ‘যাত্রী তালিকা আমাদের কাছে নেই। তাই এ ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না।’

মোশাররফ হোসেন বলেন, “বিমানের ঢাকা---জেদ্দা ০৩৬ ফ্লাইটের একটি উড়োজাহাজ জেদ্দা থেকে দুবাই যাবে। তারপর আটকে পড়া যাত্রীদের নিয়ে মঙ্গলবার বিকাল তিনটায় ঢাকায় পৌঁছবে।”

সোমবার সকালে দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ০০৬ ফ্লাইটটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজের সামনের ‘নোজ এরিয়া’য় যান্ত্রিক ত্র“টি ধরা পড়ায় ফ্লাইটটি বাতিল করা হয়।

অবশ্য সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, উড়োজাহাজটির সামনের চাকা (নোজ হুইল) ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

দুর্ঘটনার কারণে আট ঘণ্টা বন্ধ ছিল দুবাই বিমানবন্দর।

বিমানের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২১৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটির সোমবার বেলা পৌনে ১ টার দিকে ঢাকা আসার কথা ছিল। এরই মধ্যে বিমান কর্তৃপক্ষ এয়ারবাস কোম্পানির উড়োজাহাজটির বীমাকারী প্রতিষ্ঠান লন্ডনের মেসার্স এ ও এন এবং সিঙ্গাপুরের মেসার্স সি টি সিকে বিষয়টি জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। ১৯৯৬ সালে এয়ারবাসটি বিমানের উড়োজাহাজ বহরে যোগ দেয়।