২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ৫ টাকার নতুন মুদ্রা

পাঁচ টাকা মূল্যমানের নতুন ধাতব মুদ্রা চালু করছে বাংলাদেশ ব্যাংক। বুধবার থেকে প্রাথমিকভাবে এই মুদ্রা বাজারে ছাড়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, প্রাথমিকভাবে ব্যাংকের মতিঝিল ও চট্টগ্রাম শাখার মাধ্যমে নতুন মুদ্রাটি ছাড়া হবে। বর্তমানে প্রচলিত মুদ্রার ডিজাইন, আকার, ওজন অপরিবর্তিত রাখা হলেও নতুন মুদ্রায় মুদ্রণ সনটি নিচের দিকে থাকবে।

নতুন মুদ্রার পাশাপাশি বর্তমানে প্রচলিত মুদ্রাটিও বাজারে চালু থাকবে।