কারা হাসপাতালে তারেক রহমান, রিমান্ডের বিরুদ্ধে মামলা
খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম--মহাসচিব তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠান্ডাজনিত রোগ এবং পায়ের গোঁড়ালিতে সমস্যার কারণে সোমবার রাত সাড়ে ১২টায় তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপ-- মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স --কে জানান, কারা হাসপাতালের চিকিৎসক ডা. আহসান হাবীবের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড তারেক রহমানের চিকিৎসা করছেন। এদিকে তারেক রহমানের রিমান্ড চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করা হয়েছে। রিট আবেদনে তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ অবৈধ ঘোষণা, রিমান্ডে নেওয়ায় ক্ষতিপূরণ প্রদান এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তারেককে রিমান্ডে নেওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য বিচার বিভাগীয় তদন্ত এবং ৩০ দিনের মধ্যে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আবেদন হয়েছে। আগামী রোববার আবেদনের শুনানি হবে।
খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম--মহাসচিব তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠান্ডাজনিত রোগ এবং পায়ের গোঁড়ালিতে সমস্যার কারণে সোমবার রাত সাড়ে ১২টায় তারেক রহমানকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপ-- মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স --কে জানান, কারা হাসপাতালের চিকিৎসক ডা. আহসান হাবীবের নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড তারেক রহমানের চিকিৎসা করছেন।
চারদিনের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের দ্রুত বিচার আদালত--২ এ হাজিরের পর বিচারক আবদুর রউফ খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত কারাগারে তারেক রহমানকে ডিভিশন দেওয়ার ব্যাপারে কারাবিধি অনুসরণের আদেশ দেন।
এ ব্যাপারে মেজর সামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে বলেন, “কারাবিধি অনুসারে তারেক রহমান ডিভিশন পাবেন না। কারণ সরকারের ওয়ারেন্ট অফ প্রিসেডেন্স এর ১ থেকে ১৮ স্তরের ব্যক্তির তালিকার মধ্যে তিনি পড়েন না।”
৭ মার্চ বুধবার মধ্যরাতে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে যৌথবাহিনী আটক করে। পরদিন ৮ মার্চ ঠিকাদার আমিন আহম্মেদ দ্রুত বিচার আইনে তাঁর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গুলশান থানা পুলিশ তারেক রহমানকে চারদিনের রিমান্ডে নেয়।
এদিকে তারেক রহমানের রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে মঙ্গলবার একটি রিট মামলা দায়ের করেছেন আইনজীবী আজিজুর রহমান দুলু। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়। রোববার এর শুনানি অনুষ্ঠিত হবে।
রিট আবেদনে তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ অবৈধ ঘোষণা, তাকে রিমান্ডে নেওয়ার জন্য ক্ষতিপূরণ প্রদান এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে বিরত রাখার আবেদন জানানো হয়েছে।
তারেককে রিমান্ডে নেওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য বিচার বিভাগীয় তদন্ত এবং ৩০ দিনের মধ্যে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যও রিটে আবেদন জানানো হয়।
রিট আবেদনে বলা হয়, কাকে কখন রিমান্ডে নেওয়া যাবে সে ব্যাপারে পুলিশ রেগুলেশনস্ অব বেঙ্গল (পিআরবি)---র ৪৫৮ ধারায় বিধান রয়েছে। ওই ধারা অনুযায়ী ফৌজদারী অপরাধে ইতোপূর্বে কারও তিন বছর সাজা হলে এবং পরবর্তীতে সে একই অপরাধ করলে তাকে রিমান্ডে নেওয়া যাবে। এ ছাড়া কারও নাম, বাসস্থান ও তার সম্পর্কিত পূর্ব ঘটনা অজানা থাকলে তাকে রিমান্ডে নেওয়া যাবে।
তারেককে রিমান্ডে নেওয়া অবৈধ দাবি করে আবেদনে বলা হয়, তারেক রহমানের নাম, বাসস্থান ও তার সম্পর্কে পূর্ব ঘটনা অজানা নয়। আগে তার তিন বছরের সাজাও হয়নি। তাই ৪৫৮ ধারা লঙ্ঘন করে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আগের রায়ের উদাহরণ টেনে রিট আবেদনে বলা হয়, ইতোপুর্বে হাইকোর্টে ‘ব্ল্যাস্ট বনাম বাংলাদেশ’ মামলার রায়েও রিমান্ড সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া রয়েছে। এতে বলা হয়েছে, আসামীকে রিমান্ডে নেওয়ার আগে ও পরে ডাক্তারি পরীক্ষা করতে হবে। রিমান্ডের পরে শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে।
‘ব্ল্যাস্ট বনাম বাংলাদেশ’ মামলার রায়ও লঙ্ঘন করে তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলায় প্রতিপক্ষ করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার তদন্ত কর্মকর্তাকে।
জরুরি অবস্থায় রিট মামলা দায়ের প্রসঙ্গে আবেদনে বলা হয়, জরুরি অবস্থায় মৌলিক অধিকার বলবৎ করার ক্ষেত্রে রিট মামলা করা না গেলেও কোনও আইনের লঙ্ঘন হলে সেক্ষেত্রে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে। এক্ষেত্রে পিআরবির ৪৫৮ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৬১ ও ১৬৭ ধারা লঙ্ঘন করে তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয়েছে।
