২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় যুগ্ম কর কমিশনার গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মঙ্গলবার রাজধানীর বিজয়নগর থেকে যুগ্ম কর কমিশনার হারুন অর রশীদ ভূঁইয়াকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। একই সময় ঘুষের টাকা লেনদেনের সঙ্গে জড়িত অভিযোগে ব্যাংক কর্মকর্তাসহ আরো তিনজনকে আটক করা হয়। এরা হলেন মফিদুল ইসলাম, নিতাই চন্দ্র তালুকদার ও ব্যাংক কর্মকর্তা মো. হাসানুজ্জামান। গ্রেপ্তারকৃত সবাইকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

র‌্যাব-২ এর ক্যাপ্টেন  মো. ফয়েজুল নফহবংি২৪.পড়স কে জানান, গোপন সংবাদ পেয়ে বিজয়নগরের অতিরিক্ত কর কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম কর কমিশনার হারুন অর রশীদ ভূঁইয়ার ওপর নজর রাখা হচ্ছিল। মঙ্গলবার সকাল নয়টায় প্রথমে মফিদুল ইসলাম পাঁচ হাজার টাকা ঘুষ দেন উচ্চ পদস্থ এই কর কর্মকর্তাকে।

র‌্যাব--২ সদস্যরা নিতাই চন্দ্রকে প্রভাবিত করে তার সহকারি সেজে যুগ্ম কর কমিশনারের কক্ষে ঢোকেন। বেলা আড়াইটায় নিতাই চন্দ্রের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হারুন অর রশীদকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনেরই একটি করে ফাইল দীর্ঘ নয় মাস ধরে যুগ্ম কর কমিশনার কার্যালয়ে আটকে ছিল।

একই সময়ে যুগ্ম কর কমিশনারের কক্ষে উপস্থিত একটি ব্যাংকের কর্মকর্তা মো. হাসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব দাবি করেছে, ওই ব্যাংক কর্মকর্তা হারুন অর রশীদের পাওয়া ঘুষের টাকা হাতে কওে নিয়ে ব্যাংকে হারুন অর রশীদের হিসেবে জমা দিতেন।

র‌্যাব সদর দপ্তরের মুখপাত্র কমান্ডার মাসুক হাসান আহম্মেদ সন্ধ্যা সাতটায় নফহবংি২৪.পড়স কে জানান, হারুন অর রশীদসহ গ্রেপ্তারকৃতদের মগবাজারে র‌্যাব-২ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।    

র‌্যাব--২ অপর একটি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের নিয়ে রাতে তাদের বাড়িসহ আরো কয়েকটি স্থানে অভিযান চালানো হবে।