টঙ্গীতে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৫
টঙ্গীর সিলমুল এলাকায় যৌথবাহিনী মঙ্গলবার মিলেনিয়াম ফার্মাসিউটিক্যালস (ইউনানী) নামে একটি ভেজাল ওষুধ কারখানার সন্ধান পেয়েছে।
যৌথ বাহিনী সূত্র জানায়, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কারখানাটি জব্দ করে দিয়েছে এবং এর মালিকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কারখানা মালিক আরিফুর রহমান (৩০), কর্মচারি দেলোয়ার হোসেন (২৬), মো. শাহজাহান (৪০), আবু নাঈম (২৫) এবং মিজানুর রহমান (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইন-- প্রয়োগকারী সংস্থার সদস্যরা সকাল ১১টার দিকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজী আবেদ হোসেন, গাজীপুর জেলা ড্রাগ সুপার নুরুল ইসলামের উপস্থিতিতে ওই ওষুধ কারখানায় অভিযান চালায়। তারা দেখতে পান, কারখানাটির ওষুধ প্রশাসনের রেজিস্ট্রেশন নেই। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের সিরাপ তৈরি হচ্ছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম নফহবংি২৪.পড়স --এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে র্যাব-- ১১ এর সদস্যরা সোমবার রাতে গাজীপুর সদরের বোর্ড বাজার এলাকার একটি বাসা থেকে ১১ টি মামলার পলাতক আসামী, অভিযুক্ত সন্ত্রাসী ইস্রাফিলকে (২৮) গ্রেপ্তার করেছে।
র্যাব -- ১১ এর উপ--পরিচালক মেজর মাকসুদুল বারী জানান, ইস্রাফিল র্যাব ও পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী।
