২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রাম-- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 01:14 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

নিহতদের মধ্যে দুজন হলেন মাহমুদুল হক (৩৩) এবং মো. ইদ্রিস (৫৫)। নিহত অপর ব্যক্তি একটি পোনাবাহী ট্রাকের চালক। তবে তার নাম জানা যায়নি। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রাম--কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথায় মঙ্গলবার রাত ১২টার দিকে একটি দ্রু/তগ্রামী ট্রাক একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে মাহমুদুল হক এবং ইদ্রিস গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়।

অপর দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে একই সড়কের দোহাজারী এলাকার নয়াখাল এলাকায়। ঢাকাগামী এস আলম সার্ভিসের একটি বাসের সঙ্গে পোনাবাহী একটি ট্রাকের সংঘর্ষ হলে দুই চালক এবং কয়েকজন যাত্রী আহত হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ জানান, উখিয়া হাসপাতালে ভর্তির পর পোনাবাহী ট্রাকের চালক মারা গেছেন বলে তারা সংবাদ পেয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, উভয় ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।