ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
ময়মনসিংহের চরাঞ্চলে বুধবার সকালে পল্লী বিদ্যুতের তার ঘরের টিনের উপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও ছেলের বউ মারা গেছেন।
এরা হলেন সদর উপজেলার বোররচর ভাটিপাড়া গ্রামের নূরুল ইসলাম (৬০) ও ছেলের বউ মাজেদা খাতুন (৩৫)।
এ ঘটনায় আহত একই পরিবারের কাসেম (৩০) ও হাসেম (৩৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানুর আলম ও বোররচর ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ জানান, সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার বোররচর ভাটিপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরে টিনে পল্লী বিদ্যুতের তার আকস্মিকভাবে ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন
