২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক র‌্যালি শুরু হচ্ছে কাল, কক্সবাজার সেজেছে নতুন করে

নয়াদিল্লীতে অনুষ্ঠেয় ১৪ তম সার্ক শীর্ষ সম্মেলনকে সামনে রেখে দেশের পর্যটন রাজধানী বলে খ্যাত কক্সবাজার থেকে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে ‘সার্ক কার র‌্যালি’। আর এ উপলক্ষে কক্সবাজারে গত কয়েকদিন ধরেই চলছে সাজ সাজ রব। রাস্তাঘাট মেরামত করা আর রাস্তার পাশের দোকানগুলোতে রং দিয়ে নতুন সাজে সাজানো হয়েছে। দুদিন ধরেই সার্কভুক্ত দেশগুলোর অতিথিরা আসতে শুরু করেছেন কক্সবাজারে। হোটেল- -মোটেলগুলোতেও এখন রমরমা অবস্থা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 01:28 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

প্রায় আট হাজার কিলোমিটার যাত্রাপথের এই র‌্যালি বা শোভাযাত্রার উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ।

র‌্যালিতে বাংলাদেশসহ সার্কভুক্ত সাতটি দেশের ১২০ জন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটি, বিশিষ্ট নাগরিক ও মিডিয়া ব্যক্তিত্ব অংশ নেবেন। এই শোভাযাত্রায় অংশ নিতে এরই মধ্যে ২৬টি টাটা সাফারি গাড়ি এবং অর্ধশতাধিক অতিথি কক্সবাজার এসে পৌঁছেছেন। কক্সবাজার জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি শেষ করেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত ১৩ তম সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রস্তাবানুসারে এই মোটর শোভাযাত্রার  সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্রটি জানায়, ২৬ টি গাড়ির প্রতিটিতে চারজন করে প্রায় ১২০ জন সেলিব্রিটি ও মিডিয়া ব্যক্তিত্ব অংশ নেবেন। এদের মধ্যে আছেন বাংলাদেশের ৯ জন, ভূটানের ৮ জন, ভারতের ৪ জন, মালদ্বীপের ৯ জন, নেপালের ৯ জন, পাকিস্তনের ৯ জন ও শ্রীলংকার ৯ জন।

কক্সবাজারের হোটেল সী--গাল এর একটি সূত্র জানায়, অতিথিদের মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত বাংলাদেশ, ভূটান, ভারত, শ্রীলংকা ও নেপালের প্রতিনিধিরা কক্সবাজার এসে পৌঁছেছেন। এ ছাড়াও ভারতীয় টাটা মোটরের ৮ জন কর্মকর্তা, ৯ জন টাটা ডিলার, ৫ জন অফিসিয়াল মিডিয়াম্যান ও ৩ জন সাংবাদিক কক্সবাজার পৌঁছেছেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, শোভাযাত্রাটি ১৫ মার্চ কক্সবাজার থেকে শুরু হয়ে চট্টগ্রাম--ফেনী--কুমিল্ল¬া--মুন্সিগঞ্জ--নারায়ণগঞ্জ--ঢাকা--গাজীপুর--টাঙ্গাইল--সিরাজগঞ্জ--বগুড়া--রংপুর--দিনাজপুর--গাইবান্ধা--লালমনিরহাট হয়ে বুড়িমারী সীমান্ত দিয়ে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার অতিক্রম করে ভারতে প্রবেশ করবে। সেখান থেকে ভারত-- নেপাল--ভূটান--পাকিস্তান ও মালদ্বীপ হয়ে শ্রীলংকায় গিয়ে শেষ হবে। এই সময়ে শোভাযাত্রাটি  প্রায় ৮ হাজার কিলোমিটার পথ যাত্রা করবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ, পর্যটন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন ও কৃষি উপদেষ্টা সি এস করিম ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা সার্ক গাড়ি শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

জেলা প্রশাসক জানান, আগত অতিথিদের জন্য ওইদিন রাতে কক্সবাজার সমুদ্র সৈকতে থাকবে উম্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার জেলা স্টেডিয়াম থেকে সার্ক গাড়ি শোভাযাত্রা শুরু হবে। তাই স্টেডিয়ামকে সাজানো হয়েছে নতুন করে। তাছাড়াও কক্সবাজার শহরের যে সব রাস্তা দিয়ে প্রধান উপদেষ্টা ও শোভাযাত্রাটি চলাচল করবে সেইসব রাস্তার দু’পাশের দোকান, বাসা--বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে নতুন করে রং দেওয়া হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদার জানিয়েছেন, শোভাযাত্রায় অংশ নিতে আসা অতিথিদের ভিভিআইপির মর্যাদা দেওয়া হবে। সেই অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সার্ক গাড়ি শোভাযাত্রায় অংশ নিতে ভারতের টাটা কোম্পানির ২৬টি ‘সাফারি’ মডেলের গাড়ি শনিবার রাতেই কক্সবাজার এসে পৌঁছেছে। কক্সবাজার পর্যটনের জেনারেল ম্যানেজার সুজিত বড়–য়া এই গাড়ি গ্রহণ করেন। বর্তমানে সবকটি গাড়ি কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সী--গালে রাখা হয়েছে।

গাড়ির সঙ্গে কক্সবাজারে আসা পর্যটনের নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) তৌহিদুল ইসলাম জানান, গত ৮ মার্চ বেলা ২টায় বাংলাদেশের বেনাপোল সীমান্তে এই গাড়ি প্রবেশ করেছে বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশি চালকরাই কক্সবাজার নিয়ে এসেছেন। তবে মূল শোভাযাত্রায় চালকের আসনে থাকবেন ভারতীয় চালকরা। টাটা কোম্পানির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের ১৪ মার্চের মধ্যেই কক্সবাজার এসে পৌঁছার কথা।