২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে ১০টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বৃহস্পতিবার দিনভর নগরীর ধানমন্ডি থানা এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে হাসপাতাল ও বিপনীবিতানসহ কমপক্ষে ১০ টি বহুতল ভবনের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট আশম ইমদাদুদ দস্তগীর এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তা নুরুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একটানা এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য তাদের সহায়তা করেন।

অভিযান চলাকালে বিকেলে রাজউকের দল সাতমসজিদ রোডে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভূগর্ভে গাড়ি পার্কিং এর জায়গায় অবৈধভাবে নির্মিত বেশ কিছু স্থাপনার সন্ধান পায়। 

নির্মাণাধীন ছয় তলা ভবনটির ভূগর্ভে (বেজমেন্টে) নকশা বর্হিভূতভাবে শ্রেণীকক্ষ, শীততাপ নিয়ন্ত্রিত মিলনায়তন ও ক্যান্টিনসহ বেশ কয়েকটি স্থাপনা গড়ে তোলা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট আশম ইমদাদুদ দস্তগীর বাংলাদেশ মেডিকেলের ওই স্থাপনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন। নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, এগুলো ধসে পড়ে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

রাজউকের দল স্থাপনাটি ভাঙার কাজ শুরু করলেও তা শেষ করা যায়নি। অভিযানের এক পর্যায়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং সাবেক সচিব মাহবুবজ্জামান ঘটনাস্থলে যান। তিনি নিজের উদ্যোগে স্থাপনা অপসারণ করার প্রতিশ্র“তি দিলে এজন্য তাকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।

অবশ্য অভিযানকারী দল বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ডায়গনাস্টিক কমপ্লেক্সের নিচ তলায় গড়ে তোলা অভ্যর্থনা কক্ষ এবং জরুরি বিভাগ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।

রাজউকের তত্ত্বাবধায়ক কর্মকর্তা নুরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনটির নকশা জালিয়াতি করে ওই অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। স্থাপনা অপসারণের জন্য তাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে।

এর আগে রাজউকের দল লালমাটিয়া, ধানমন্ডি ২৭ নম্বর এবং সাতমসজিদ সড়কে অভিযান চালিয়ে অর্ধশতাধিক হাসপাতাল ও বিপণী বিতানের অবৈধ স্থাপনা অপসারণ করে।

এর মধ্যে লালমাটিয়ায় সিটি হাসপাতালের ভূপৃষ্ঠের নিচে গড়ে তোলা অভ্যর্থনা কক্ষ, ইনারা ফাস্টফুড নামে একটি নির্মাণাধীন চাইনিজ রেস্টুরেন্টের অংশবিশেষ, পাশেই বসতি নামে একটি বাড়ির অংশবিশেষ, ২৭ নাম্বার সড়কে পাঁচ তলা একটি বাড়ির গারাজে পরামর্শক প্রতিষ্ঠান, কনকর্ড রয়েলকোর্ট শপিং সেন্টারের গারাজে তৈরি দুটি কক্ষ এবং সামনের র‌্যাম্প, আল--নূর হাসপাতালের নিচে তিনটি চশমার দোকান, সি--জোন রেস্টুরেন্টের অংশবিশেষ, নিজাম শংকর প্লাজার প্রবেশপথের সিঁড়ি, আহম্মেদ মেডিকেল সেন্টারের গারাজে অভ্যর্থণা কক্ষ ও কার্যালয় এবং ৩৯ সাতমসজিদ রোডে সাতটি ঔষুধের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।