কুষ্টিয়ায় ভূট্টা গাছ কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত
দৌলতপুরের মহিষকুন্ডি গ্রামে বৃহ¯পতিবার দুপুরে ভুট্টা গাছ কাটা নিয়ে সংঘর্ষে হাফিজুল (২৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আওয়াল মন্ডলের ছেলে হাফিজুল সকালে মহিষকুন্ডি গ্রামের মাঠপাড়ার নিজ ভুট্টা ক্ষেতে যান।
বেলা ১২টায় একই গ্রামের আসাদুল নামে এক বৃদ্ধ হাফিজুলের ভূট্টা ক্ষেতে ঢুকে কয়েকটি গাছ কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় আসাদুল ধারালো অস্ত্র দিয়ে হাফিজুলকে আঘাত করে। হাসপাতাল নেওয়ার পথে হাফিজুল মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার পরপরই আসাদুলসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
