২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতটি টেলিভিশনের সম্প্রচার বন্ধের নির্দেশ

তথ্য মন্ত্রণালয়ের অনুমতি না নেওয়ায় সরকার বৃহস্পতিবার সাতটি বেসরকারী টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে, এস টিভি ইউএস, চ্যানেল এস, রূপসী বাংলা, বিজয় টিভি, ফাল্গুনী মিউজিক, টিভি--৫ ও মাই টিভি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

তথ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ থেকে যেকোনো টিভি চ্যানেল চালু করতে বা বাইরে থেকে বাংলাদেশী অনুষ্ঠান ডাউনলিংক করে সম্প্রচার করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি বা অনাপত্তি ছাড়পত্র নিতে হয় । এই সাতটি টেলিভিশন সরকারের প্রচার নীতি লংঘন করে এতোদিন সংবাদ ও অনুষ্ঠান প্রচার করছিল বলে তথ্য বিবরণীতে বলা হয়।